# Tags

চকরিয়া আবাসিক মহিলা কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ সম্পন্ন

মো. সাইফুল ইসলাম খোকন,চকরিয়া (কক্সবাজার).
চকরিয়া আবাসিক মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়েতনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

চকরিয়া আবাসিক মহিলা কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুবাইদুল হক।

প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন- একুশ শতকের চ্যালেন্জ মোকাবিলা করার উপযোগী করে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। এইজন্য শিক্ষার্থীদের মাঝে গুণগত মানসম্পন্ন লেখাপড়া নিশ্চিত করতে হবে। সেইক্ষেত্রে কলেজের শিক্ষকমণ্ডলী সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। পাঠদানের ক্ষেত্রে কোনধরনের অবহেলা ও ফাঁকিবাজি করছে কিনা, আবার শিক্ষার্থীরা নিয়মিত কলেজে উপস্থিত হচ্ছে কীনা তা সংশ্লিষ্টদের তদারকি বাড়াতে হবে।

কলেজের শিক্ষক অধ্যাপক জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দাতা সদস্য মো. শেফায়েত হোসেন, কলেজ শিক্ষক অধ্যাপক বুলবুল জান্নাত, অধ্যাপক সায়েম মুনির, শিক্ষার্থীদের পক্ষে একাদশ শ্রেণির ছাত্রী ফারহানা রশিদ কানিশা, দ্বাদশ শ্রেণির শাহরিয়ার জান্নাত সাথী ও আনুওয়াল জয়নাল আনিছা। এসময় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যপক মুজিবুল আনোয়ার। ##